# কন্টেইনার অর্কেস্ট্রেশন (Container Orchestration)

> For AI agents: the complete glossary index is at [llms.txt](https://glossary.cncf.io/bn/llms.txt).
> Markdown versions of every glossary page are available by appending `index.md` to the page URL.

[কন্টেইনার](https://glossary.cncf.io/bn/container/) অর্কেস্ট্রেশন বলতে বোঝায় গতিশীল পরিবেশে [কন্টেইনারাইজড](https://glossary.cncf.io/bn/containerization/) অ্যাপ্লিকেশনের  জীবনচক্র পরিচালনা এবং স্বয়ংক্রিয়করণ করাকে ।
এটি একটি কন্টেইনার অর্কেস্ট্রেটরের (বেশিরভাগ ক্ষেত্রে, [কুবারনেটিস](https://glossary.cncf.io/bn/kubernetes)) মাধ্যমে কার্যকর করা হয় , যা স্থাপনা (deployments), [অটো-স্কেলিং](https://glossary.cncf.io/bn/auto-scaling/) , অটো-হিলিং এবং পর্যবেক্ষণকে  সক্ষম করে।
অর্কেস্ট্রেশন একটি রূপক অর্থে  :
অর্কেস্ট্রেশন টুল একজন মিউজিক পরিচালকের মতো কন্টেইনারগুলোকে  পরিচালনা করে,  যা নিশ্চিত করে প্রতিটি  কন্টেইনারের  (বা সঙ্গীতশিল্পীর) যা করা উচিত ।

## এটা যেসব সমস্যাতে দৃষ্টিপাত করে

সাধারণত বড় স্কেলে [মাইক্রোসার্ভিস](https://glossary.cncf.io/bn/microservices-architecture/), নিরাপত্তা, এবং নেটওয়ার্ক কমিউনিকেশন  পরিচালনা এবং  [ডিস্ট্রিবিউটেড সিস্টেমগুলো](https://glossary.cncf.io/bn/distributed-systems/) (যদি অসম্ভব নাও হয়)  ম্যানুয়ালি পরিচালনা করা কঠিন । 
কন্টেইনার অর্কেস্ট্রেশন ব্যবহারকারীদের এই সমস্ত পরিচালনার কাজগুলোকে স্বয়ংক্রিয় করতে দেয় । 

## এটা কিভাবে সাহায্য করে

কন্টেইনার অর্কেস্ট্রেশন টুল ব্যবহারকারীদের একটি সিস্টেমের অবস্থা নির্ধারণ করতে দেয়।
প্রথমে, তারা ঘোষণা করে যে এটি কেমন হওয়া উচিত (যেমন, x কন্টেইনার, y পড, ইত্যাদি)।
অর্কেস্ট্রেশন টুলটি তখন স্বয়ংক্রিয়ভাবে অবকাঠামো পর্যবেক্ষণ করবে এবং যদি এটি তার ঘোষিত অবস্থা  থেকে বিচ্যুত হয় তাহলে সংশোধন করবে (যেমন, একটি কন্টেইনার ক্র্যাশ হলে নতুন আরেকটি কন্টেইনার দেওয়া হবে ) । 
এই স্বয়ংক্রিয়তা প্রকৌশল দলের অনেকগুলো অত্যন্ত ম্যানুয়াল এবং জটিল অপারেশনাল কাজকে সহজ করে , যার মধ্যে রয়েছে প্রভিশনিং, স্থাপনা, স্কেলিং (উপরে ও নিচে), নেটওয়ার্কিং, লোড ব্যালেন্সিং এবং অন্যান্য কার্যক্রম ।

---

- Canonical URL: https://glossary.cncf.io/bn/container-orchestration/
- Status: Completed
- সর্বশেষ পরিবর্তিত November 28, 2024: `` [bn] Merge `dev-bn` branch into `main` branch (#3301) `` ([6d888bb](https://github.com/cncf/glossary/commit/6d888bbd383651d033e74ac1156567bd266aecbe))
- Source: https://github.com/cncf/glossary/blob/main/content/bn/container-orchestration.md
- License: [CC BY 4.0](https://creativecommons.org/licenses/by/4.0/)
