> For AI agents: the complete glossary index is at [llms.txt](https://glossary.cncf.io/bn/llms.txt).
> Markdown versions of every glossary page are available by appending `index.md` to the page URL.

# ক্লাউড নেটিভ শব্দকোষ

ক্লাউড নেটিভ শব্দকোষের লক্ষ্য হলো ক্লাউড নেটিভ স্পেসকে ( যা এর জটিলতার জন্য কুখ্যাত ) সহজতর করে বোঝার জন্য লোকেদের জন্য,
শুধুমাত্র প্রযুক্তিবিদদের জন্যই নয়, ব্যবসার দিকের লোকদের জন্যও।
এটি অর্জন করার জন্য, আমরা সরলতার উপর ফোকাস করি (যেমন, বাজওয়ার্ড থেকে মুক্ত সহজ ভাষা, প্রযুক্তি ব্যবহার করে যে কেউ এর সাথে সম্পর্কিত হতে পারে এমন উদাহরণ, অপ্রয়োজনীয় বিবরণ বাদ দিয়ে)।
শব্দকোষ হল CNCF বিজনেস ভ্যালু সাবকমিটি (BVS) এর নেতৃত্বে একটি প্রকল্প।

<p><img class="mt-3" src="https://glossary.cncf.io/images/homepage/kubecon.jpg" alt="মানুষ একটি Kubecon উপস্থাপনা দেখছেন"></p>

## অবদান

ক্লাউড নেটিভ শব্দকোষে পরিবর্তন, সংযোজন এবং উন্নতির পরামর্শ দেওয়ার জন্য সকলেই আমন্ত্রিত। 
আমরা এই ভাগ করা অভিধানের বিকাশ এবং উন্নতির জন্য CNCF দ্বারা পরিচালিত একটি সম্প্রদায়-চালিত প্রক্রিয়া নিযুক্ত করি। 
এই শব্দকোষটি ক্লাউড নেটিভ প্রযুক্তি জুড়ে একটি ভাগ করা শব্দভাণ্ডার সংগঠিত করার জন্য একটি বিক্রেতা-নিরপেক্ষ প্ল্যাটফর্ম প্রদান করে৷ 
প্রজেক্টের উদ্দেশ্য এবং সনদ মেনে চলা সকল অংশগ্রহণকারীদের থেকে অবদানকে স্বাগত জানানো হয়।

যে অবদান করতে ইচ্ছুক, একটি GitHub সমস্যা (issue) জমা দিতে বা একটি পুল অনুরোধ (pull request) তৈরি করতে পারেন।
অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি [শৈলী নির্দেশিকা](https://glossary.cncf.io/bn/style-guide/) অনুসরণ করছেন, [কীভাবে অবদান রাখবেন](https://glossary.cncf.io/bn/contribute/) ডকটি পড়ুন এবং CNCF স্ল্যাকের #glossary চ্যানেলে যোগদান করুন। 
এছাড়াও যারা তাদের মাতৃভাষায় শব্দকোষ অনুবাদ করতে সাহায্য করতে চান তাদের জন্য একটি #glossary-localizations চ্যানেল রয়েছে।

## স্বীকৃতি

ক্লাউড নেটিভ শব্দকোষটি  CNCF মার্কেটিং কমিটি (বিজনেস ভ্যালু সাবকমিটি) দ্বারা সূচিত হয়েছিল এবং এতে অবদানকারী হিসেবে রয়েছে 
[Catherine Paganini](https://www.linkedin.com/in/catherinepaganini/en/), 
[Chris Aniszczyk](https://www.linkedin.com/in/caniszczyk/),
[Daniel Jones](https://www.linkedin.com/in/danieljoneseb/?originalSubdomain=uk), 
[Jason Morgan](https://www.linkedin.com/in/jasonmorgan2/), 
[Katelin Ramer](https://www.linkedin.com/in/katelinramer/), 
[Mike Foster](https://www.linkedin.com/in/mfosterche/?originalSubdomain=ca) 
এবং আরও অনেকে। 
একটি সম্পূর্ণ অবদানকারী তালিকার জন্য, অনুগ্রহ করে [এই GitHub পৃষ্ঠা](https://github.com/cncf/glossary/graphs/contributors) দেখুন।

শব্দকোষটি পরিচালিত হয় 
[Seokho Son](https://www.linkedin.com/in/seokho-son/), 
[Noah Ispas](https://www.linkedin.com/in/noah-ispas-0665b42a/), 
[Jihoon Seo](https://www.linkedin.com/in/jihoon-seo/), 
[Nate W.](https://www.linkedin.com/in/nate-double-u/)), 
এবং [Jorge Castro](https://www.linkedin.com/in/jorge-castro2112/) দ্বারা ।

[Catherine Paganini](https://www.linkedin.com/in/catherinepaganini/en/),
এবং [Jason Morgan](https://www.linkedin.com/in/jasonmorgan2/)
ইমেরিটাস রক্ষণাবেক্ষণকারী, এবং আমরা গভীরভাবে কৃতজ্ঞ
বছরের পর বছর ধরে তাদের অমূল্য অবদানের জন্য।

ক্লাউড নেটিভ ভোকাবুলারির বাংলা স্থানীয়করণের সূচনা [Bengali localization team](https://cloud-native.slack.com/archives/C02UG2WGXQQ) দ্বারা করা হয়েছে 
এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে [MD Shahriyar Al Mustakim Mitul](https://www.linkedin.com/in/mitul-shahriyar/), 
[Asem Hamid](https://www.linkedin.com/in/asemhamid/), 
[Sajib Adhikary](https://www.linkedin.com/in/sajibadhi/) 
এবং আরও অনেক অবদানকারী।

## লাইসেন্স

সমস্ত কোড অবদান Apache 2.0 লাইসেন্সের অধীনে। 
ডকুমেন্টেশন CC BY 4.0 এর অধীনে বিতরণ করা হয়।
