# সফ্টওয়্যার এজ এ সার্ভিস(Software as a Service)(SaaS)

> For AI agents: the complete glossary index is at [llms.txt](https://glossary.cncf.io/bn/llms.txt).
> Markdown versions of every glossary page are available by appending `index.md` to the page URL.

সফ্টওয়্যার এজ এ সার্ভিস (SaaS) ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড-ভিত্তিক পরিষেবাগুলির সাথে সংযোগ হতে এবং ব্যবহার করতে দেয়৷ সাধারণ উদাহরণ হল ইমেইল, ক্যালেন্ডারিং এবং অফিস টুল (যেমন Gmail, Amazon Web Services, GitHub, Slack)। সফ্টওয়্যার এজ এ সার্ভিস (SaaS) সম্পূর্ণ সফ্টওয়্যার সেবা প্রদান করে যা ব্যবহারকারী পে-এজ-ইউ-গো (Pay-as-you-go) অর্থাৎ যতটুকু সেবা গ্রহণ করা হবে ঠিক ততটুকুর অর্থ প্রদান এই ভিত্তিতে ব্যবহার করেন। সমস্ত অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ এবং অ্যাপ্লিকেশন ডেটা পরিষেবা প্রদানকারী দ্বারা পরিচালিত হয়।

## এটা যেসব সমস্যাতে দৃষ্টিপাত করে

প্রথাগতভাবে, ব্যবসায়িক সফ্টওয়্যারগুলো পৃথক কম্পিউটারে ইনস্টল করা হয়, যার রক্ষণাবেক্ষণ এবং আপডেট করার জন্য একজন প্রশাসকের প্রয়োজন হয়। উদাহরণ স্বরূপ: একটি প্রতিষ্ঠান গ্রাহক চাহিদা ব্যবস্থাপনা (CRM) এর জন্য স্ব-শরীর(on-premise) সফ্টওয়্যার ব্যবহার করতে পারে। এই সফ্টওয়্যারটি অভ্যন্তরীণ আইটি বিভাগ নিয়োগ করে ক্রয়, ইনস্টল, সুরক্ষা, রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত আপগ্রেড করা প্রয়োজন, যা আইটি টিমের উপর একটি বোঝাস্বরূপ ৷ লাইসেন্স, ইন্সটলেশন এবং সম্ভাব্য অতিরিক্ত হার্ডওয়্যারের সাথে যুক্ত আপ ফ্রন্ট খরচ নিষিদ্ধ হতে পারে। চাহিদার প্রতি সাড়া দেওয়াও কঠিন হতে পারে এবং [স্কেল(Scale)](https://glossary.cncf.io/bn/scalability/) বৃদ্ধি বা পরিবর্তনের প্রতিক্রিয়ায় দ্রুত প্রয়োজন অনুযায়ী উপরে ও নিচে যাতায়াত সম্ভব না হতে পারে।

## এটা কিভাবে সাহায্য করে

সফ্টওয়্যার এজ এ সার্ভিস (SaaS) অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকরী অভ্যন্তরীণ আইটি সংস্থা থেকে কোনও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন ছাড়াই কাজ করে৷ এগুলি বিক্রেতা দ্বারা ইনস্টল, রক্ষণাবেক্ষণ, আপগ্রেড এবং সুরক্ষিত। স্কেল, প্রাপ্যতা, এবং ক্ষমতার সমস্যাগুলি পরিষেবা প্রদানকারী দ্বারা পরিচালিত হয় এবং, একটি পে-অ্যাজ-ইউ-গো মডেলের সাথে, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলির উদ্দেশ্যসাধন করার ফলে সংস্থাগুলির জন্য একটি সাশ্রয়ী উপায় হতে পারে৷

---

- Canonical URL: https://glossary.cncf.io/bn/software-as-a-service/
- Status: Deprecated
- সর্বশেষ পরিবর্তিত February 24, 2024: ` [bn] Update main branch with dev-bn (#2894) ` ([19b78e4](https://github.com/cncf/glossary/commit/19b78e49354af18f494030565422eedff5ce5308))
- Source: https://github.com/cncf/glossary/blob/main/content/bn/software-as-a-service.md
- License: [CC BY 4.0](https://creativecommons.org/licenses/by/4.0/)
